অর্থনীতি

রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অপরিশোধনযোগ্য অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংস্থাটির পরিচালনা পর্ষদ এ সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় হবে। বরাদ্দ হওয়া এ অনুদান দেওয়া হচ্ছে কানাডা ও বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা-আইডিএ শাখার যৌথ উদ্যোগে।

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর বয়সীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবার এ অর্থ ব্যয় করা হবে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং-কিম বলেন, রোহিঙ্গাদের দুর্দশা তাদের নাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজেদের ঘরে না ফেরা পর্যন্ত তাদের সহায়তার প্রস্তুত বিশ্বব্যাংক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ