অর্থনীতি

ব্যাংকের সুদ হার কমানোর আহ্বান এফবিসিসিআইয়ের

এফবিসিসিআই
এফবিসিসিআই

যে সকল ব্যাংক এখনো ঋণের সুদ হার এক অংকের ঘরে নামায়নি— অবিলম্বে সুদ হার কমানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই)।

সোমবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ আহ্বান জানায়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সব না হলেও কিছু ব্যাংক হয়তো এরইমধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে শুরু করেছে। অসৎ ঋণ খেলাপীদের দায় বহন করতে হচ্ছে সৎ ব্যবসায়ীদের। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধও করা হয়েছে।

এছাড়াও খেলাপী ঋণ কমিয়ে এনে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স এবং স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে এফবিসিসিআই। আর সুদ হার এক অংকের ঘরে নামিয়ে আনা এবং তা ধরে রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়কে আরো তৎপর হওয়ারও আহ্বানও করেছে সংগঠনটি।

ঋণের সুদ এক অংকের ঘরে ধরে রাখতে পারলে ব্যবসায় পরিচালন ব্যয় কমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে হিসেব ব্যবসায়ীদের বলেও জানায় এফবিসিসিআই।

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং ব্যাংক মালিকদের ঘোষণা অনুযায়ী গত ১ জুলাই থেকেই ঋণের সুদ ১০ শতাংশের নিচে নামিয়ে আনার কথা ছিল। এ ঘোষণা এবং নির্দেশনা কতোটা বাস্তবায়ন হয়েছে— সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ব্যসায়ীদের কাছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ