অর্থনীতি

গুলশানে বিদ্যুৎ ব্যবস্থাপনা নেয়া হচ্ছে মাটির নিচে

একনেক সভা
একনেক সভা

ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ নানা কাজে জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নে রাজধানীর গুলশান এলাকাসহ আশপাশের সব বিদ্যুৎ ব্যবস্থাপনা মাটির নিচে নেয়া হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

পরে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, গুলশানে ১৩২/৩৩/২২ কেভি ভূ-গর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ’ প্রকল্পটির আওতায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সরবরাহ লাইনের সক্ষমতা বাড়ানো হবে। এজন্য মাটির নিচে স্থাপন করা হচ্ছে ১৩২/৩৩ কেভি ও ৩৩/১১ কেভি গ্রিডের ইনডোর টাইপ উপকেন্দ্র। টানেল নির্মাণ করে বিদ্যুতের ক্যাবল সরিয়ে নিয়ে বিদ্যুৎ বিতরণ সাব-স্টেশনের সংযোগও স্থাপিত হবে মাটির নিচেই।

চলতি সময় থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯ ৫০ কোটি টাকা বলে জানান তিনি।

প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো-ঢাকার গুলশানে ভূ-গর্ভস্থ উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা নির্ভরযোগ্য বৃদ্ধি এবং চাহিদার মধ্যে ভারসাম্য রাখা। ফলে যেখানে-সেখানে বিদ্যুতের তার ও খুঁটি থাকবে না। উন্নত দেশের মতো সমস্ত বিদ্যুৎ কার্যক্রম যাবে মাটির নিচে বলে জানান তিনি।

এটিসহ একনেক সভায় মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে—এ কথা জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪৯৩ কোটি টাকা।

মন্ত্রী বলেন, পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ প্রকল্প (১ ফেইজ) বাস্তবায়নে দুই দফায় তিন বছর মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ