অর্থনীতি

১৯ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে পূর্বাচলে

একনেক
একনেক

আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে পূর্বাচলে। ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, যদিও প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তবে এর আগে অর্থাৎ ২০১৯ সালের মধ্যেই এক্সিবিশন সেন্টার নির্মাণ করে দিতে সম্মতি দিয়েছে চীন।

মন্ত্রী বলেন, সব অবকাঠামো চীনে নির্মিত হবে—পূর্বাচলে শুধু এগুলো বসানো হবে ফলে দ্রুত সময়েই এটা নির্মিত হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দ্রুত সময়ে এক্সিবিশন সেন্টার নির্মাণের নির্দেশ দিয়েছেন— চীন সরকারও আমাদের আশ্বাস দিয়েছে ২০১৯ সালের মধ্যেই এটি নির্মিত হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল নিউ টাউনে বাণিজ্যমেলার জন্য এক্সিবিউশন সেন্টারটি নির্মিত হবে। এটি নির্মাণে মোট ব্যয় ধরা করা হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ৬২৫ কোটি টাকা ঋণ দেবে। মোট ২০ একর জমিতে নির্মিত হবে এটি।

‘নতুন নতুন স্থাপনা নির্মাণ, সেন্টারের পরিসর বৃদ্ধি, সেন্টারটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কারণে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে জানান তিনি।

এদিকে, একনেক সভায় এক্সিবিউশন সেন্টার নির্মাণসহ মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, এসব প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো: মাইজদী-রাজগঞ্জ-ছয়ানী-বসুরহাট-চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য লিংক প্রকল্প, বাংলাদেশের ৩৭টি জেলার সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, সারাদেশের পুরাতন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ