অর্থনীতি

পোশাক খাতে শ্রমিকদের ১২ হাজার ২০ টাকা মুজুরির প্রস্তাব

শ্রমিক
শ্রমিক

পোশাক খাতে শ্রমিকদের জন্য ন্যূনতম ১২ হাজার ২০ টাকা মজুরি প্রস্তাব করেছে শ্রমিক প্রতিনিধিরা। আর বৈঠক পোশাক শিল্প মালিকরা ন্যূনতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব করেছে।

সোমবার দুপুরে রাজধানীতে মজুরি বোর্ডে তারা এ প্রস্তাব জমা দেয়।

শ্রমিক প্রতিনিধি ও শিল্প মালিক উভয়েরই প্রস্তাব প্রত্যাখান করেছে— কয়েকটি শ্রমিক সংগঠন। তারা ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে।

শ্রমিক প্রতিনিধি, শিল্প মালিক ও কয়কেকজন স্বতন্ত্র সদস্য নিয়ে গঠিত মজুরি বোর্ডের এটি দ্বিতীয় বৈঠক। এ বৈঠকেই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধি ও শিল্প মালিকরা।

মূল্যস্ফীতি জীবন যাত্রার বাড়তি ব্যয়, বাজারে জিনিসপত্রের দাম বিবেচনায় নিয়েই এ মজুরি প্রস্তাব করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক-মালিক উভয় পক্ষই। কিন্তু দুপক্ষের প্রস্তাবের প্রার্থক্য প্রায় দ্বিগুণ।

শ্রমিকরা প্রতিমাসে ন্যূনতম মজুরি চাচ্ছেন ১২ হাজার ২০ টাকা আর মালিক পক্ষ দিতে চাচ্ছেন ৬ হাজার ৩৬০ টাকা।

দু-পক্ষের প্রস্তাবের ভিত্তিতেই এ বছরের শেষে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মজুরি বোর্ড।

এ প্রস্তাবের তথ্য পাওয়া মাত্রই তা প্রত্যাখ্যান করে মুজুরি বোর্ডের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেছে কিছু শ্রমিক সংগঠন।

১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ