অর্থনীতি

বড়পুকুড়িয়া বিদ্যুৎ কেন্দ্র চালাতে কয়লা আমদানির চেষ্টায় সরকার

বড়পুকুড়িয়া বিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুড়িয়া বিদ্যুৎ কেন্দ্র

বড়পুকুড়িয়া বিদ্যুৎ কেন্দ্র চালাতে এখন কয়লা আমদানির চেষ্টা করছে সরকার— এ জন্য একটি কমিটিও করা হয়েছে। শনিবার সকালে বিদ্যুৎ ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস।

আর কয়লা লোপাটের ঘটনায় সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

রাতারাতি প্রায় দেড় লাখ টন কয়লা লোপাট হওয়ার ঘটনায় বন্ধ হয়ে গেছে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আগামী সেপ্টেম্বরের আগে, নতুন কুপ থেকে কয়লা উত্তলনের কোন সম্ভাবনাও নেই। এ অবস্থায় বিদেশ থেকে কয়লা আমদানি করে, আপদকালীন সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকার।

রাতারাতি বড় পুকুরিয়া থেকে কিভাবে কয়লা গায়েব হলো। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হলেও সে বিষয়ে মুখে কুলুপ এটেছেন নীতিনির্ধারকরা। তাদের আশ্বাস প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টি দেখভাল করছেন।

এর আগে জাতীয় গ্রীডের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে সৌরবিদ্যুৎ ব্যাবহার করা যায়, সে বিষয়টি নিয়ে একটি নেট মিটারিং কর্মশালার উদ্বোধন করেন তৌফিক এলাহি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ