চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়নেরও বেশি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের একদল বিনিয়োগকারী।
প্রায় এক হাজার একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন তারা।
এজন্য চীনের সিচুয়ান সিল্করোড ইকনোমিক বেল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড করপোরেশন চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা রোববার এ বিষয়ে অর্থনৈতিক অঞ্চল বেজা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা।
তাদের প্রস্তাবে জমির একটি অংশে শিল্প উৎপাদন অঞ্চল গড়ে তোলা হবে। সেখানে অটোমোবাইল ও মোটর সাইকেল, কৃষি যন্ত্রাপাতি ও গবাদি পশুর খাবার উৎপাদন করা হবে।
এছাড় স্টিল, টেক্সটাইল ও খাদ্য উৎপাদনের জন্য বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ করতে চান চীনা বিনিয়োগকারীরা।
দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তাদের।
চীন ছাড়াও জাপান, ভারতসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত ১৭ বিলিয়ন ডলার বা প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।