পরিবহন সংকটে বিপাকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প— গত কয়েকদিন যানচলাচল বন্ধ থাকায় সময়মতো তারা পণ্য ডেলিভারি দিতে পারছেন না। উপরন্তু বিদেশি অনেক ক্রেতা এ পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণ স্থগিত করেছেন।
সোমবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তবে পরিবহন খাতের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের এ আন্দোলনে বিজিএমইএর সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি।
রপ্তানিতে, পরিবহণ খাতের নৈরাজ্য ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে পরিবহন খাতের নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি।
তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও, যানবাহন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেনা। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত।
তবে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীদের এ আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।
এ আন্দোলন সবার টনক নড়িয়ে দিয়েছে বলেও, তিনি মন্তব্য করেছেন।