অর্থনীতি

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

চলতি অর্থবছরে দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার— এরমধ্যে পণ্য রপ্তানি খাতে ৩৯ বিলিয়ন ও সেবা খাতে পাঁচ বিলিয়ন।

বুধবার দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ২০২১ সালের মধ্যে রপ্তানি ৬০ বিলিয়ন ডলারে পৌঁছবে। আর এ ধারাবাহিকতা ধরে রাখতে দেশের বন্দরগুলো আরো উন্নত করার তাগিদ দিলেন ব্যবসায়ীরা।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১শ ৯৪টি দেশে সাড়ে সাতশ' পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এবারও ফার্মাসিউটিক্যালসহ নতুন নয়টি পণ্যের রপ্তানি শুরু হয়েছে। রপ্তানি যে হারে বাড়ছে, সরকার মনে করছে চলতি অর্থ বছরে দেশের রপ্তানি হবে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪৪ বিলিয়ন ডলারের মধ্যে ৩৯ বিলিয়ন পণ্যে, আর সেবা খাতে ৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। তৈরি পোশাক খাতে ধরা হয়েছে ৩২ বিলিয়ন ডলার।

রপ্তানির এই ধারা ধরে রাখতে দেশের নদীবন্দর আর বিমানবন্দরগুলো আরও উন্নত করার তাগিদ দিলেন ব্যবসায়ীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ