অর্থনীতি

পশুর চামড়ার দাম আরো কমলো

পশুর চামড়ার দাম আরো কমলো
পশুর চামড়ার দাম আরো কমলো

প্রতিবছরই কমছে কোরবানির পশুর চামড়ার দাম— গতবারের চেয়ে এবার দাম কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ। রাজধানীতে প্রতি বর্গফুট গরুর চামড়ার নির্ধারিত দর ৪৫ থেকে ৫০ টাকা আর ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে এবার ট্যানারি মালিকরা চামড়া কিনতে পারবেন না। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ায় কমপক্ষে ৬০ থেকে ৬৫ টাকা গুনতে হবে ব্যবসায়ীদের।

আন্তর্জাতিক বাজারে চামড়ার দর ভালনা, এ অজুহাতে গেল বছর, তার আগের বছরের চেয়ে দাম কমানো হয়েছিল প্রায় ২০ শতাংশ। একই অজুহাতে এবারও ২০ শতাংশ কমিয়ে দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরাই সাধারণত পাড়া-মহল্লা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে, পোস্তার আরতদারদের কাছে বিক্রি করেন।

লবন লাগানোর পর এ চামড়া আরতদারদের কাছ থেকে ৬০ টাকার নিচে ট্যানারি মালিকরা কিনতে পারবে না বলেই মত মাংস ব্যবসায়ী সমিতির সভাপতির।

তাদের হিসাব অনুযায়ী, দাম যেখানে বেশি- চামড়া সেখানেই যাবে। আর যতো কড়াকড়িই হোক, পাচারের পথও খোলাই থাকছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ