অর্থনীতি

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১০ টাকা কেজিতে চাল বিতরণ

চাল বিতরণ
চাল বিতরণ

নির্বাচনের আগে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারো শুরু হচ্ছে ১০ টাকা কেজিতে চাল বিতরণ। সারাদেশে ৫০ লাখ হতদরিদ্রের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

বুধবার সকালে খাদ্য ভবনে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

নির্বাচনের আগে চাল বিতরণে কোন অনিয়ম হবে না— উল্লেখ করে খাদ্যমন্ত্রী যথাযথ নিয়মে যোগ্য দরিদ্র মানুষদের মাঝেই চাল বিতরণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

তবে নির্বাচনের আগে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য, এ কর্মসুচি নিয়ে যড়যন্ত্র হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বর নাগাদ সরকারি গুদামে চালের মজুদ দাঁড়াবে প্রায় ১৯ লাখ মেট্রিক টন। তাই চালের কোন সংকট হবে বলে আশ্বাস তার।

এদিকে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, নির্বাচনের এই তিন মাসে সারা দেশে এক যোগে চলবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ। প্রতি কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এভাবে তিন মাসে মোট সাড়ে ৪ লাখ টন চাল ৫০ হাজার কার্ডধারীদের মাঝে বিতরণ করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ