অর্থনীতি

দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি ৮.২৫% হতে পারে: পরিকল্পনামন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি আট দশমিক ২৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে তা ৯ শতাংশে উন্নীত হবে।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত ২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি হতে পারে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী।

সাময়িক হিসাবে ৭ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে কয়েক মাস আগে জানিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

নির্বাচনের বছরে প্রবৃদ্ধি কমতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনের বছরে প্রবৃদ্ধি যেন কমে না যায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ