অর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির রেকর্ড ৭. ৮৬%

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির রেকর্ড ৭. ৮৬%
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির রেকর্ড ৭. ৮৬%

গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রাক্কলিত হিসাবের চেয়ে বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

তবে মাথাপিছু আয় সামান্য কমেছে জানান তিনি।

চলতি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ৭ দশমিক ৮৬ শতাংশ, যা ৭ দশমিক ৬৫ শতাংশ হতে পারে বলে প্রাথমিক হিসাবে প্রাক্কলন করা হয়েছিল। আর চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৭৫১ ডলার, যা ১৭৫২ ডলার হতে পারে প্রাথমিক হিসাবে বলে ধারণা করা হয়েছিল।

এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, মাথাপিছু আয় ছিল ১৬১০ ডলার।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ বছর আমাদের বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়নি তাই কৃষিতে অভাবনীয় সফলতায় প্রবৃদ্ধি হয়েছে। শিল্প ও বিদ্যুৎ খাত ভালোভাবে এগিয়েছে, তাই সেখানেও অবস্থান ভালো। তবে সেবা খাতে আগের মতোই অবস্থা।

মাথাপিছু আয় প্রাক্কলনের তুলনায় কম—এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা হয়েছে মূলত ডলারের বিপরীতে টাকা মান হারানোর কারণে প্রবৃদ্ধি বাড়লেও ডলারের হারের কারণে প্রাথমিক হিসাবের তুলনায় ১ ডলার কম হয়েছে।

অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে গত এপ্রিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যখন প্রাথমিক হিসাব প্রকাশ করেছিল, তখন ১ ডলারে ৮০ টাকা পাওয়া গেলেও এখন ডলারের দাস উঠেছে ৮৪ টাকায়।

মন্ত্রী বলেন, টাকার হিসাবে বর্তমানে মাথাপিছু আয় বেড়ে হয়েছে এক লাখ ৩৭ হাজার ৫১৮ টাকা।

চূড়ান্ত হিসাবে গেল অর্থবছরের জিডিপির আকার দাঁড়িয়েছে ২৭৪ বিলিয়ন ডলারে। এর আগের অর্থবছরে জিডিপর আকার ২৫০ বিলিয়ন ডলার ছিল । তার আগের অর্থবছরের ছিল ২২১ বিলিয়ন ডলার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ