শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং যানবাহনের গ্যাসের দাম বাড়ানো হচ্ছে শিগগিরই।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।
তবে এবার বাসা-বাড়ি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো এ আওতার বাইরে থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে।
তবে গ্যাসের মূল্য কতভাগ বাড়নো হচ্ছে তা জানা যায়নি।
এর আগে গত ১৮ আগস্ট থেকে এলএনজির সরবরাহ শুরু করা হয়েছে— এর পরিপ্রেক্ষিতেই গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: