অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি ৭.১% হারে বাড়বে: আইএমএফ

 আইএমএফ
আইএমএফ

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৭.১% হারে বাড়বে—এ পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এ মাসের শুরুতে বিশ্ব ব্যাংকও চলতি অর্থবছরের জন্য প্রায় আইএমএফের কাছাকাছি- ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

তবে এ প্রক্ষেপণ এশীয় উন্নয়ন ব্যাংকের ৭ . ৫% ও সরকারের ৭. ৮% প্রবৃদ্ধির প্রাক্বলনের চেয়ে কম।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্যসূচক (মূল্যস্ফীতি) ৫.৮ শতাংশ ও আগামী বছর ৬.১ শতাংশে পৌঁছাবে।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে বলে আইএমএফের পূর্বাভাস বলছে।

গত জুলাইতে সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২-১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৭ % যা ৩.৯ % হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ