অর্থনীতি

খালেদা জিয়া ক্ষমতায় আসলে সমৃদ্ধি থমকে যাবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে উন্নয়ন সমৃদ্ধি থমকে যাবে— বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নুসা দুয়া কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিতসুহিরো ফুরুসায়ার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আর যদি খালেদা জিয়া এলে আমাদের সমৃদ্ধি থমকে যাবে- কেননা তিনি সমৃদ্ধির মানেই জানেন না।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো শঙ্কা দেখছেন কি না- এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশঙ্খলা বা অনিশ্চয়তা দেখা দেবে না। রাজনীতিতে একটা ভালো পরিবর্তন এসেছে- কোনো উত্তাপ নেই।

আইএমএফের ডিএমডির সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তবে ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ