অর্থনীতি

শুরু হলো জাতীয় আয়কর মেলা-২০১৮

জাতীয় আয়কর মেলা-২০১৮
জাতীয় আয়কর মেলা-২০১৮

সারাদেশে একযোগে শুরু হলো জাতীয় আয়কর মেলা ২০১৮। ঢাকাসহ দেশের ৬৪টি জেলা এবং ১০০টি উপজেলায় মঙ্গলবার সকাল থেকে এ মেলা শুরু হয়।

মঙ্গরবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে দেশে মাত্র ১ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর দেয়। সরকারের কাছ থেকে ভাল সেবা পেতে হলে, কমপক্ষে ৪ কোটি মানুষকে কর দিতে হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি আরো বলেন, দেশে বর্তমান প্রত্যক্ষ করদাতার সংখ্যা ৩০ লাখ। আর পরোক্ষ কর মিলে এ সংখ্যা প্রায় ১ কোটি। কিন্তু দেশের জনসংখ্যার তুলনায় এ সংখ্যাকে অতি নগণ্য হিসেবে দেখছেন অর্থমন্ত্রী।

এদিকে, চলতি অর্থবছরে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রাজস্ব বোর্ডের ঘাড়ে। মেলায় করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখে রাজস্ব বোর্ড চেয়ারম্যান খুশি হলেও, লক্ষ্যমাত্রা পুরণ নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

মেলায় নতুন করদাতা নিবন্ধন- কর প্রদানসহ- এ সংক্রান্ত সব পরিসেবাই সহজে মিলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ