অর্থনীতি

ব্যাংকিং খাত লোপাট সাড়ে ২২ হাজার কোটি টাকা: সিপিডি

বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক সেমিনার
বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক সেমিনার

বর্তমান সরকারের দুই মেয়াদে দেশের ব্যাংকিং খাত থেকে লোপাট হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকারও বেশি। হদিস বিহীন এ অর্থ গত অর্থবছরে জনগণের দেয়া আয়করের ৩৯ শতাংশ।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক এক সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি'র এক সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য।

আর্থিক খাতের এ দুরাবস্থার জন্য, ব্যাংক ব্যবস্থপনায় রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করেছেন বিশ্লেষকরা। আর সংকট সমাধানে দলগুলোর নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট প্রতিশ্রতির তাগিদ দিয়েছে সিপিডি।

২০০৯ থেকে ২০১৭ সাল, এই সময়ের মধ্যে দেশের সরকারি-বেসরকারি ব্যাংক থেকে যে অর্থ ঋণ আকারে বিতরন করা হয়েছে, তার মধ্যে ২২ হাজার ৫০২ কোটি টাকার কোন হদিস নেই নথিপত্রে। অর্থাৎ জনগণের আয়করের ৩৯ শতাংশ সমপরিমান এই অর্থ আর আদায় হবে না বলে উঠে এসেছে সিপিডির সমীক্ষায়। আপস.

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে উন্নতির বদলে দেশের ব্যাংকিং খাত আরো পিছিয়ে গেছে। আর্থিক খাত যাদের নিয়ন্ত্রন করার কথা, সেই বাংলাদেশ ব্যাংক রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

সমস্যা যেখানে উত্তরণের উপায়ও সেখানেই- রাজনৈতিক স্বদিচ্ছা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্বদিচ্ছা থাকলে, সুশাসর প্রতিষ্ঠা হবে। আর এর জন্যই সবাইকেই সোচ্চার হওয়ার আহবান সাবেক ব্যাংকারদের।

দেশের আর্থিক খাত উত্তরনে নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রাখার তাগিদ দিয়েছে সিপিডি।

প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি স্বাধীন ব্যাংকিং কমিশনের ও সুপারিশ করেছে সিপিডি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ