অর্থনীতি

বছরের শেষ চার দিন ব্যাংক লেনদেন বন্ধ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

সাপ্তাহিক ছুটি, নির্বাচনের জন্য সাধারণ ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে ২০১৮ সালের শেষ ৪ দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।

এদিকে, টানা এ ছুটির কারণে ব্যাংকগুলোতে নগদ টাকা উত্তোলন বেড়ে গেছে। নির্বাচনের কারণে ব্যাংকগুলোকে টাকা উত্তোলনে সতর্কতা জোরদার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ৪ দিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না। এ কারণে ২৭ ডিসেম্বর হবে শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বার্ষিক হিসাব।

কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

আগামী ২৮ ও ২ ‍ ৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এ দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটি। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এ দিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

তবে এ সময়ে গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবে। টানা এ ছুটির কারণে ২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ