আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য পুঁজিবাজার থেকে বন্ড ছেড়ে প্রায় ৫০০ কোটি টাকা উত্তোলনের উদ্যোগ পরিকল্পনা নেয়া হয়েছে।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, আশুগঞ্জের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬৯০ মেগাওয়াট থেকে ২০২৫ সালের মধ্যে ৫ হাজার ৫৮০ মেগাওয়াট উন্নীত করা হবে।
এ লক্ষ্য পূরণে যে অর্থের প্রয়োজন বাজারে বন্ড ছেড়ে তার জোগান দেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: