প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় যোগ দিতে আহবান জানালে সাড়া দিবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে নববর্ষ ২০১৯ এর শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় মুহিত বলেন, সবসময় প্রধানমন্ত্রীকে মান্য করে চলি তাকে-প্রধানমন্ত্রী সেহেতু তিনি ডাকলে না কেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নতুন সরকারকে দুর্নীতি বন্ধে বিশেষ মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, নতুন সরকারকে দুর্নীতি দমনের মাধ্যমে সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে কাজ করতে হবে। আর্থিক খাতে স্থিতিশিলতা বজায় রাখতে গুরুত্ব দিতে হবে।
মুহিত বলেন, অতিতের মতো আওয়ামী লীগ সরকারকে দারিদ্র বিমোচনে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিগত দশ বছরে দারিদ্র বিমোচনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। আমরা নতুন মেয়াদে দেশকে দারিদ্রমুক্ত করতে চাই।
তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জনগণ শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছেন। তারা জানে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন হবে না।