অর্থনীতি

বাড়ল সোনার দাম

বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম

বছরের শুরুতেই দেশের বাজারে সোনার দাম বাড়ছে—আন্তর্জাতিক বাজারে সোনার দর বাড়ায় প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা দাম বাড়ছে। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াচ্ছে ৪৮ হাজার ৯৮৯ টাকা। নতুন এ দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ার ঘোষণা দেয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সমিতি। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরে সিদ্ধান্তটি স্থগিত করে তারা।

দর বাড়ায় আজ থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৬৪০ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৫ টাকা। একইভাবে রুপার ভরি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকছে।

এদিকে, গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হয়। আজ থেকে ২২ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫১৭ টাকা দাম বাড়ছে। ২১ ক্যারেটে ভরিতে বাড়ছে ১ হাজার ৪৫৮ টাকা।

প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ