ব্যবসা করা নয়- ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহগযোগিতা করাই সরকারের কাজ বলে জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি।
বুধবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এসব কথা বলেন।
এছাড়া রপ্তানির ক্ষেত্রে দেশীয় কাঁচামালে তৈরি পণ্যের ওপর জোড় দেন রাষ্ট্রপতি।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে শেরে বাংলা নগরে হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, দেশের রপ্তানি খাত নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এর থেকে বেরিয়ে দেশজ কাঁচামালে তৈরি পণ্যের ওপর নির্ভরশীল হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের অর্থনীতির গতি তরান্বিত করতে এরইমধ্যে সরকার অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে বলে জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তরুণদের কর্মসংস্থানে সহযোগিতা করতে রাষ্ট্রপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে এবারই প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে।