আগামীকাল-সোমবার থেকে কাজে যোগদান না করলে পোশাক কারখানা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাক মালিক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার দুপুরে রারাজধানীর কারওয়ান বাজারস্থ বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএয়ের সভাপতি মো. সিদ্দিকুরর রহমান এ হুঁশিয়ারি দিয়ে তাদের কাজে কাজে ফেরার আহ্বান জানান।
আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
কারখানা বন্ধ থাকলে কোনো ধরনের মজুরি দেয়া হবে না বলেও জানান তারা।
তবে, মজুরি কাঠামোতে কোনো ধরনের ব্যতয় হলে, সরকার গঠিত ত্রিপক্ষীয় পর্যালোচনা কমিটি তা সমাধান করবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেছে পোশাক শিল্প মালিকদের এ সংগঠন।
সরকার গঠিত ত্রিপক্ষীয় মজুরি পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত ঘোষণাকে সামনে রেখে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দেশের পোশাক শিল্পকে ধংস করার জন্য দেশি-বিদেশি একটি চক্র সহিংসতা চালাচ্ছে।
এই সহিংসতা অব্যাহত থাকলে শ্রমআইন অনুযায়ী শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিজিএমইএ।
৩, ৪, ও ৫ নম্বর গ্রেড নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, পর্যালোচনা কমিটিই এর সমাধান দিবে বলে জানায় বিজিএমইএ। কোন অবস্থায়ই শ্রমিকদের মজুরি কমবে না বলে এসময় আশ্বস্ত করেন তারা।
সংবাদ সম্মেলনে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।