অর্থনীতি

বেসিক মজুরির হার কমেছে, বেড়েছে মোট মজুরি

গার্মেন্স শ্রমিক
গার্মেন্স শ্রমিক

ত্রিপক্ষীয় কমিটির প্রস্তাবিত কাঠামোতে বেসিক মজুরির হার কমেছে তবে বেড়েছে মোট মজুরি। অনেক শ্রমিক নেতা এটাকে শ্রমিকদের প্রতি মালিকদের প্রহসন বলে অভিযোগ করেছেন।

যেহেতু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তাই শতভাগ প্রত্যাশা পুরন না হলেও নতুন কাঠামোকে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন অনেক শ্রমিক নেতা।

নতুন মজুরি কাঠামো ঘোষণা করার পরও থামেনি শ্রমিক অসন্তোষ। সোমবারও আশুলিয়ার অনেক কারখানায় কাজে যোগ দেয়নি শ্রমিকরা।

শ্রমিকনেতারা বলছেন, মজুরির নতুন যে কাঠামো দেয়া হয়েছে তাতে শুভঙ্করের ফাঁকি আছে। আগের চেয়ে বেসিক মজুরি কমিয়ে দেয়া হয়েছে।

সব শ্রমিক সংগঠন ও শ্রমিক নেতাদের এ সিদ্ধান্ত মেনে নেয়ার আহবানও জানিয়েছেন ত্রিপক্ষীয় কমিটির সদস্য।

আগের তুলনায় বাড়িভাড়াসহ অন্যান্য সুযোগ সুবিধা বেশি বাড়ানোর কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ব্যাখা দিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

এদিকে, ২০১৩ সালে ঘোষিত মুজুরি কাঠামোর সঙ্গে প্রস্তাবিত মজুরি কাঠামোর তুলনা করলে দেখা যায়, গ্রেডভেদে মোট মজুরি বেড়েছে ২ হাজার ৭'শ টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত। তবে বেসিকের হার কমে গেছে।

২০১৩ সালে ৭ নম্বর গ্রেডে বেসিক ছিল প্রায় ৫৭ শতাংশ। তবে প্রস্তাবিত কাঠামোতে তা কমে হয়েছে ৫১ শতাংশের একটু বেশি। একইভাবে ৬ষ্ঠ গ্রেডে সাড়ে সাতান্ন থেকে থেকে নেমে এসেছে, ৫২ শতাংশে।

৫ম গ্রেডে ৫৮.৪২ শতাংশ থেকে ৫২.৭৬ শতাংশ। ৪র্থ গ্রেডে ৫৯ শতাংশ থেকে নেমে ৫৩ শতাংশ, ৩য় গ্রেডে ৬০ শতাংশ থেকে নেমে ৫৪ শতাংশ, ২য় গ্রেডে ৬৪ শতাংশ থেকে নেমে ৫৮ শতাংশ এবং ১ নম্বর গ্রেডে ৬৫ থেকে নামিয়ে ৫৯ শতাংশ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ