৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায়।
এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৪৩৩ কোটি ২৭ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, এই ৯টি নতুন ও সংশোধিত প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নে করা হবে ১৩ হাজার ৬২০ কোটি ২৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ২৮৫ কোটি ৬১ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৫২৭ কোটি ৩৯ কোটি টাকা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: