অর্থনীতি

সব ব্যাংকেই বিশেষ নিরীক্ষা ব্যবস্থা চালুর পরামর্শ অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঋণ বিতরণে স্বচ্ছতা আনতে সব ব্যাংকেই বিশেষ নিরীক্ষা ব্যবস্থা চালু করা হবে— এতে করে ব্যাংকাররা আরো নির্ভার হতে পারবেন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সকালে রাষ্ট্রায়াত্ত্ব রুপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এ কথা বলেন তিনি।

খেলাপি ঋণ একটি অপরাধ— যারা ইচ্ছাকৃতভাবে এ অপরাধ করেছে এবং এ অপরাধে যারা সহায়তা করেছে তাদের কাউকেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

দীর্ঘ বক্তৃতায় খেলাপি ঋণের লাগাম টেনে ধরার ওপর গুরত্ব আরোপ করে যারা ফেরত না দেয়ার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেইসব খেলাপিদের কড়া হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, অসৎ ব্যবসায়ীরা যাতে আগামীতে ব্যাংক থেকে কোনো ঋণ নিতে না পারে সেজন্য ব্যাংকগুলোতে বিশেষ অডিট চালু করা হবে— এতে ব্যাংকারদের কোনো ভয়ের কারণ নেই।

বলে তিনি আশ্বস্ত করেন।

রেমিটেন্স আহরণের লক্ষে সৌদে আরবে রুপালী ব্যাংকের একটি শাখা খোলার ব্যাপারে ইতিবাচক মত দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অতিরিক্ত খেলাপি ঋণের বিষয়ে রুপালী ব্যাংকে সতর্ক করে দেন গভর্নর ফজলে কবির।

বর্তমানে রুপালী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১৮ শতাংশেরও বেশি।

রাষ্ট্রায়াত্ত্ব রুপালী ব্যাংকের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলনে রুপালী ব্যাংকের সবশেষ আর্থিক অবস্থা তুলে ধরা হয়। মূলধন ঘাটতির কথা জানিয়ে ব্যাংকটির আরো মূলধন যোগান দিতে সরকারের প্রতি অনুরোধ জানান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তার বক্তব্যে, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনার দক্ষতা আরো বাড়ানোর নির্দেশ দেন।

এ সময় খেলাপি ঋণের বিষয়ে সতর্ক করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ