অর্থনীতি

জ্বালানি-বিদ্যুৎখাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাস্ট্র ও রাশিয়া

বিদ্যুৎ ভবনে বৈঠক
বিদ্যুৎ ভবনে বৈঠক

জ্বালানি ও বিদ্যুৎখাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাস্ট্র ও রাশিয়া— বাংলাদেশের স্থল ও জলভাগে একসঙ্গে আরো কূপ খনন করতে আগ্রহ প্রকাশ করেছে এ দুই দেশ।

জ্বালানি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার বিদ্যুৎ ভবনে সফররত যুক্তরাস্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থমাস ভাজদা,মার্কিন রাস্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ আট সদস্যের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

রবার্ট মিলার বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে সম্ভাবনা দেখতে পাচ্ছে যুক্তরাস্ট্র। অবকাঠামোগত উন্নয়ন ও শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সন্তোষজনক উন্নতি করেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যোগাযোগ ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাস্ট্র।

আর থমাস ভাজদা বলেন, যুক্তরাষ্ট্র বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাব্য দেশ হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশে যুক্তরাস্ট্র নতুন বিনিয়োগ করতে চায়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, যুক্তরাস্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানাতে একটি সফরের পরিকল্পনা করা হয়েছে। জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল ইকোনমি নিয়ে আলোচনা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ