অর্থনীতি

কাউকে ক্ষতিগ্রস্ত করে কর আদায় নয়: অর্থমন্ত্রী

আহম মুস্তাফা কামাল
আহম মুস্তাফা কামাল

কাউকে কষ্ট দিয়ে বা ক্ষতিগ্রস্ত করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থ বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তা এবং মূল্য সংযোজন কর ও কাস্টমস সংশ্লিষ্ট সদস্য এবং কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আহম মুস্তাফা কামাল বলেন, কর ব্যবস্থাপনা সুসংহত করা হবে। ট্যাক্স রেট না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানো হবে। ফলে কেউই ক্ষতির আশংকায় পড়বেন না।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে প্রত্যাশিত রাজস্ব পাওয়া যাচ্ছে না। সেসব এলাকা শনাক্ত করা হয়েছে। সবার উদ্দেশ্য রাজস্ব আহরণ বাড়ানো। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে কিভাবে রাজস্ব বৃদ্ধি করা য়ায় সে চেষ্ট করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে। কর আহরণে অটোমেশনসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ