অর্থনীতি

বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে: কিমিয়াও

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক পরিচালক কিমিয়াও ফ্যান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক পরিচালক কিমিয়াও ফ্যান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক পরিচালক কিমিয়াও ফ্যান বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

কিমিয়াও ফ্যান গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নের ভুয়সী প্রশংসা করেন।

তিনি মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, ‘ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে।

কিমিয়াও ফ্যান বাংলাদেশের দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

প্রেস সচিব বলেন, আলোচনায় রোহিঙ্গা ইস্যুও উঠে আসে।

প্রধানমন্ত্রী তার সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে বলেন, ‘১৯৭৫-এর পর এ উন্নয়ন সামরিক শাসকদের হাতে চরমভাবে অবহেলিত হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার তার স্বপ্ন বাস্তবায়ন এবং মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন নিরলসভাবে কাজ করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রতি তার সরকারের অঙ্গিকার সামগ্রিক। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া বিদ্যুৎ খাতেও বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে।

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো একটি উন্নত ও সমৃদ্ধি দেশ হওয়া।

শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বিশ্বব্যাংকের আবাসিক পরিচালককে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে তিনি কিভাবে মায়েদের প্রণোদনা দেয়ার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন তা অবহিত করেন।

বেসরকারি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বেসরকারি খাতে সকল ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ