ব্যাংক ঋণের সুদ হার এক অংকের ঘরে নামিয়ে আনার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাজধানীর বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআইতে, আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাবনা বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে তারা এ দাবি জানান।
দেশের বিভিন্ন জেলার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ঋণের সুদহার এক অংকের ঘরে নামিয়ে আনার নির্দেশ দিলেও, ব্যাংকগুলো তা বাস্তবায়ন করেনি।
একই সঙ্গে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী বাজেটে ভ্যাট ও কর কাঠামো নির্ধারণ করার দাবিও জানিয়েছেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: