অর্থনীতি

সব ধরনের কর কমানোর আশ্বাস সরকারের: এফবিসিসিআই

শফিউল ইসলাম মহিউদ্দিন
শফিউল ইসলাম মহিউদ্দিন

ভ্যাটের মাল্টিপল রেট বহাল এবং সব ধরনের কর কমানোর আশ্বাস দিয়েছে সরকার জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

রোববার দুপুরে রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাশাপাশি ট্যাক্সের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিয়েছেন।

ব্যবসায় পরিবেশ উন্নয়ন এবং সুদহার এক অংকের ঘরে নামিয়ে আনতে অসাধু ঋণ খেলাপিদের আইনের আওতার আনারও দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজেটের আগে, ব্যবসায়ীদের দাবি দাওয়া ও পরামর্শ জানতে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে দেশের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা, আগের মত প্যাকেজ ও একাধিক রেট বহাল, খেলাপি ঋণ আদায় করা, ঋণের সুদহার কমানো, দেশীয় শিল্পকে সুরক্ষা এবং ব্যবসা পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

এসব ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনায়, সরকার ইতিবাচক সারা দিয়েছে বলে জানান এফবিসিসিআই সভাপতি।

পাশাপাশি খেলাপি ঋণ আদায় এবং বন্ধ করতে নিয়ন্ত্রণকারীদের আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

কোন দলীয় স্বার্থে নয় বরং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও ব্যবসায় পরিবেশের উন্নয়নে এফবিসিসিআই বর্তমান প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে বলেও অনুষ্ঠানে জানান এফবিসিসিআই সভাপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ