অর্থনীতি

নতুন ব্যাংকের অনুমোদন নিয়ে সমস্যা নেই: অর্থমন্ত্রী

আহম মুস্তফা কামাল
আহম মুস্তফা কামাল

অর্থনীতিবিদদের আপত্তি থাকলেও নতুন ব্যাংকের অনুমোদন নিয়ে সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সোমবার সকালে সচিবালয়ে সরকারের অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ব্যাংকের সেবার মান ঠিক থাকলে সংখ্যা বৃদ্ধি পেলে সমস্যা নেই। তবে ক্লাসিফাইড লোনের পরিমান কমানোর ওপরে জোর দিতে হবে। প্রয়োজন না থাকলে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে ব্যাংকের অনুমোদন দিতো না।

আর নতুন আসতে যাওয়া ব্যাংকগুলো সম্পর্কে জানতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

ক্লাসিফাইড লোনকে ব্যাংকের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এ লোন কী প্রক্রিয়ায় দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে শিগগিরই অডিট চালু করা হবে। এ ধরনের লোন যত বাড়ে ব্যাংক সুদের পরিমান তত বৃদ্ধি পায় বলে জানান অর্থমন্ত্রী। তাই এই লোনের পরিমান কমানোর ওপরে তাগিদ দেন তিনি।

এদিকে, নতুন ব্যাংকের অনুমোদনের বিপক্ষে কথা বলছেন দেশের অর্থনীতিবিদ এমনকি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও।

এ বির্তকের মধ্যেই বেঙ্গল, পিপলস্ এবং সিটিজেন নামে নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ