দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে প্রবাসীদের আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে "দায়িত্বশীল নাগরিক, সম্মৃদ্ধ দেশ" শীর্ষক সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমুখি খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।
আর দেশের অর্থনৈতিক নতুন অভিযাত্রায় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন বলেও মন্তব্য করেন তিনি।
সেন্টার ফর এনআরবির প্রেসিডেন্ট এমএস সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: