অর্থনীতি

গ্যাসের দাম না বাড়িয়ে দুর্নীতির লাগাম টানার পরামর্শ

গ্যাসের দাম না বাড়িয়ে দুর্নীতির লাগাম টানার পরামর্শ
গ্যাসের দাম না বাড়িয়ে দুর্নীতির লাগাম টানার পরামর্শ

গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে— তাতে আইনী ব্যতয় ঘটানো হয়েছে বলে মনে করছেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা।

তারা বলেন, এতে ঘাটতি বাড়বে আর সে ঘাটতি পূরণে যে ভর্তুকি সরকার দেবে তাতে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হবে বলে জানান তারা।

এখাতে দুর্নীতির লাগাম টেনে ধরে আইনি কাঠামোতে থেকেই গ্যাসের মূল্য সমন্বয় করার পরামর্শ দিয়েছেন তারা।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেছেন তারা।

আর বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিবেচনা করেই দাম বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা টিকিয়ে রাখতে গ্যাসের দাম সমন্বয়ের কথা জানায় সিপিডি।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চিত্র তুলে ধরে সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত সংলাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানির চিত্র তুলে ধরে বলা হয়, জনগণ বিদ্যুত খাত সম্পর্কে জানে না।

লিখিত প্রতিবেদনে তুলে ধরা হয় গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ও। বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিষয় মাথায় রেখে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয় ভাবতে হবে।

আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, আগেও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকারকে বড় ধরনের ভর্তুকি গুণতে হয়েছে।

আর আইনি কাঠামো না মেনেই আবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে—দাম না বাড়িয়ে এ খাতে দুর্নীতির লাগাম টেনে ধরার পরামর্শ দেন তিনি।

এর জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকার নানা দিক চিন্তা করেই উদ্যোগ নিয়েছে।

এলএনজি এলেই গ্যাসের সমস্যা সমাধান হবে বলে উল্লেখ করে তিনি।

বিদ্যুৎ , খনিজ সম্পদ ও জ্বালানি খাত সব সময়ই জনগণের চোখের আড়ালে থাকে বলে উল্লেখ করেছেন সকলে। তাই এ সম্পর্কে জনসমুক্ষে পরিষ্কার ধারনা দিতে সরকারের প্রতি আহবান জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ