দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আলাদা কর্নার রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের একনেকের ১৯তম সভা শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, এছাড়া সব সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সাধারণ মানুষ যাতে কম টাকায় আইসিউয়ের সুবিধা পেতে পারেন সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্পসহ ২ হাজার ৬৫১ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
এরমধ্যে সড়ক পরিবহন বিভাগের ৩টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪২২ কোটি টাকা। এছাড়া রয়েছে, সরকারি কর্মচারি হাসপাতাল ৫০০ শয্যায় উন্নতীকরণ, জামালপুরে শেখ হাসিনা নকশী পল্লী স্থাপন প্রকল্প।