অর্থনীতি

মাথাপিছু আয় ১৯০৯ ডলার, প্রবৃদ্ধিও বেড়ে ৮.১৩%

মাথাপিছু আয় ১৯০৯ ডলার, প্রবৃদ্ধিও বেড়ে ৮.১৩%
মাথাপিছু আয় ১৯০৯ ডলার, প্রবৃদ্ধিও বেড়ে ৮.১৩%

চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন প্রথমবারের মতো ৮ শতাংশের ঘর ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন (২০১৮-২০১৯ অর্থবছর) ১ হাজার ৯০৯ ডলার। গত বছরে এই অংক ছিল ১ হাজার ৭৫১ ডলার। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। গতবছর প্রবৃদ্ধির হার ছিলো ৭ দশমিক ৮৬ শতাংশ বলে জানান অর্থমন্ত্রী।

মঙ্গলবার শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে এসব তথ্য তুলে ধরেন তিনি।

বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে।

গত বছর যেখানে মাথাপিছু আয় ছিল ১৭৫১ ডলার, তা এখন হয়েছে ১৯০৯ ডলার অর্থাৎ একবছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৫৮ ডলার।

তিনি আরো জানান, চলতি অর্থবছরের ৮ মাসে এডিপি বাস্তবায়নে প্রায় ৭১ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

আর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থবছরের উন্নয়ন কর্মসূচি থেকে ৮ হাজার কোটি টাকা ছেঁটে ফেলা হয়েছে।

ফলে এটির সংশোধিত আকার দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। এছাড়া প্রকল্প নজরদারির জন্যে বিভাগীয় শহরগুলোতে আইএমইডির অফিস চালু করার জন্য বৈঠকে প্রধানমন্ত্রী অনুশাসন দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ