অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করা যাবে না।

এসময় চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বুধবার বিকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

সরকারি হিসাবে দেশে বছরে প্রায় ১৮ লাখ মেট্রিক টন চিনি ও তেলের চাহিদা থাকে। শুধু রমজান মাসে এর চাহিদা ৩ লাখ মেট্রিক টন। অন্যদিকে, বছরে ২৪ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকলেও রমজানেই প্রয়োজন হয় ৫ লাখ মেট্রিক টন। চাহিদা বেড়ে যায়, ছোলা, মসুর ডাল, খেঁজুরেরও।

মন্ত্রী জানান, এ বছর রমজানে এসব কোনো পণ্যেরই সংকট দেখা দেবে না।

রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশনা দেন মন্ত্রী।

সেইসঙ্গে রমজানকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ