আগামী বাজেটে কারো ওপর কোনো ধরনের কর না বাড়িয়েই ৮০ হাজার কোটা টাকা বাড়তি কর আদায় করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এককালীন ২ শতাংশ অর্থ পরিশোধ করে ঋণ খেলাপিরা ৯ শতাংশ সরল সুদে তারা খেলাপি ঋন পুনর্গঠনের সুযোগ পাবেন জানান মন্ত্রী।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে সাংবাদিকদের এসব কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তবে একমাত্র সৎ ঋণ খেলাপিরা এ সুযোগ পাবেন না।
দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সমসাময়িক গতি প্রকৃতি দিয়ে মিট দ্য প্রেসে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
আগামীতে দেশে দুর্যোগ মোকাবেলায় শষ্যবীমা চালু ও শেয়ার বাজারে চাঙ্গা করতে সরকারের করণীয় নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী কথা বলেন, দেশের নাজুক ব্যাংকিং ব্যবস্থা নিয়েও।
আগামীতে ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকায় উন্নীত করার পাশাপাশি খেলাপি ঋণ নিয়েও সরকারের বিশেষ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে আয়কর আদায় প্রক্রিয়া অনেক স্বচ্ছ করা হচ্ছে। বাজেটের আকার বাড়বে ৮০হাজার কোটি টাকার মত। তবে কারো ওপর বাড়তি করের বোঝা চাপানো হবে না।
শেয়ার বাজারে মানুষের আস্থা ফেরাতে নিবন্ধিত ভাল প্রতিষ্ঠানগুলোর কর মওকুফ করে দেয়ার প্রতিশ্রতিও দেন অর্থমন্ত্রী।