চলতি অর্থবছরে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে- এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
বুধবার সংস্থার ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ এ প্রতিবেদন প্রকাশ করেন।
আগের হিসাব ছিল তিন মাসের তথ্যের ভিত্তিতে এখন নয় মাসের তথ্যে দেখা যাচ্ছে পরিস্থিতি বদলে গেছে। তাছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের কারণেও বাংলাদেশের তৈরি পোশাকসহ কিছু পণ্যের রপ্তানি বেড়েছে এ বিষয়টিও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে সংবাদ সম্মেলনে জানান
মনমোহন প্রকাশ।
রপ্তানি ও সরকারি বিনিয়োগে ইতিবাচক ধারা অব্যহত থাকায় চলতি অর্থবছর শেষে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা জানায় এডিবি।
বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে প্রকাশিত এডিবির বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ এ প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেয়া হয়েছে।
বাংদেশের জিডিপি প্রবৃদ্ধির যে প্রাক্কলন এডিবি করেছে, তা সরকারের হিসাবের চেয়ে কিছুটা কম হলেও এডিবির আগের পূর্বাভাসের চেয়ে অনেকটা বেশি।
অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে প্রাক্কলন করেছে, তাতে ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে রেকর্ড ৮ দশমিক ১৩ শতাংশ।
গত অর্থবছর ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার পর ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে সরকার।
তবে গতবছর সেপ্টেম্বরে এডিবির প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধির হার এবার হতে পারে ৭ দশমিক ৫ শতাংশ।