অর্থনীতি

বিশ্বের শীর্ষ পাঁচ বর্ধনশীল অর্থনীতির একটি বাংলাদেশ: বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংক

বাংলাদেশকে বিশ্বের শীর্ষ পাঁচ দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব ব্যাংক। ‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুলেটরি প্রেডিকটেবিলিটি’ শীর্ষক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

বৃহস্পতিবার সকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ অপর্যাপ্ত হলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে স্থিতিশীল ব্যাস্টিক ও রপ্তানিনির্ভর শিল্প।

শিল্প খাতে উৎপাদন, অবকাঠামো, ফসলের বাম্পার ফলন, ব্যক্তিগত ব্যয়, রেমিটেন্স ও গ্রামীণ অর্থনৈতিক আয় বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তবে বাংলাদেশে এখনও বেসরকারি খাতে বিনিয়োগ দুর্বল অবস্থায় রয়ে গেছে। ২০১৯ অর্থ বছরের প্রথম অর্ধাংশে এ খাত থেকে এসেছে ৯১ কোটি ১০ লাখ ডলার।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে শিল্প খাতে আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে ভূমি, বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ততার মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ