প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতি ও রাজনীতিকরণ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. দেবপ্রেয় ভট্টাচার্য বলেন, অবকাঠামোগত এবং আইনি ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটলেও আইন প্রয়োগ এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখনো দুর্বলতা রয়ে গেছে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উঠে আসে এসব কথা।
গত চার বছরে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনের চিত্র পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের জন্য রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২০৩০ সালের মধ্যে এসডিজির সফল বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হলেও লিঙ্গসমতা, সাক্ষরতার হার বাড়ানো, মানসম্মত শিক্ষাসহ বেশ কিছু বিষয়ে এখনো কার্যকারি সাফল্য পাওয়া সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।
তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী ইফতেখারুজ্জামান।