অর্থনীতি

হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণের জন্য ইপিবি দায়ী

হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণের জন্য ইপিবি দায়ী
হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণের জন্য ইপিবি দায়ী

রাজধানীর হাতিরঝিলে নির্মিত গার্মেন্টস মালিকদের সংগঠনের প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন ভবন ভাঙতে যারা আরো সময় চেয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

বুধবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ীতে বিজিএমইএয়ের নতুন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ বিষয়ে বর্তমান কমিটির পক্ষ থেকে আর সময় চাওয়া হয়নি বলেও জানান তিনি।

হাতিরঝিলে অবৈধভাবে বিজিএমইএ ভবন নির্মাণের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবিকে দায়ী করেছে-বিজিএমইএয়ের বর্তমান কমিটি।

একবছর আগে বিজিএমইএ ভবন ভাঙ্গতে সময় আবেদন করেছিল পোশাক মালিকদের সংগঠনটি। আর সময় আবেদন না চাওয়ার শর্তে মুচলেকা নিয়ে গত ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল আদালত। অথচ গত ১১ এপ্রিল আবারও ১ বছরের সময় চেয়ে আদালতে আবেদন করেছে বিজিএমইএ। কিন্তু এই আবেদন কে করেছে, তা নিয়ে কিছুই জানা নেই বর্তমান কমিটির।

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ, এই আবেদন ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহারের জন্য নোটিশ পাঠিয়েছে বিজিএমইএয়ের কাছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারিও দেয়া হয়েছে নোটিশে।

বিজিএমইএয়ের বর্তমান কমিটি এই নোটিশের জবাব দেবে বলে জানান বিজিএমইএ সভাপতি।

রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে দিয়াবাড়ীতে বিজিএমইএয়ের নির্মাণাধীন নতুন ভবনে সাংবাদিকদের সঙ্গে প্রথম কোনো অনুষ্ঠানের আয়োজন করল বিজিএমইএ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ