অর্থনীতি

রোজা শুরুর আগেই চড়া নিত্য পণ্যের বাজার

রোজা শুরুর আগেই চড়া নিত্য পণ্যের বাজার
রোজা শুরুর আগেই চড়া নিত্য পণ্যের বাজার

রোজা শুরুর দুই সপ্তাহ আগেই রাজধানীর নিত্য পণ্যের বাজার চড়া হয়ে উঠেছে। কদিন ধরেই চালের বাজার উর্ধ্বমুখি। এখন চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ কিংবা মাংস- সব পণ্যের দামই বাড়ছে। এজন্য বিক্রেতারা পণ্যের মজুতদার কিংবা মিল মালিকদের দায়ী করছেন।

আর সাধারণ ক্রেতারা বলছেন, রোজার আগে পণ্যের দাম বাড়াটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এজন্য তারা বাজার তদারকির জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, রাজধানীর নিত্য পণ্যের বাজারে চাল, ডাল, তেল, চিনি, ছোলাসহ সব পণ্যের সরবরাহ স্বাভাবিক। কোনো পণ্যের সরবরাহে সংকট না থাকলেও বাধ সাধছে দামের বেলায়। পহেলা বৈশাখের আগে থেকেই চালের বাজার চওড়া।

মিনিকেট, নাজিরশাল চালের দাম অপরিবর্তিত থাকলেও মোটা চালের বেলায় বিপরীত চিত্র। মোটা চালের দাম প্রতি বস্তায় বেড়েছে ১শ থেকে দেড়শত টাকা।

রোজার আগে দাম বাড়ে প্রতিবছরই এবার শবেবরাতের আগেই পণ্যের দাম বেড়ে গেছে। দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়, চায়না রসুন ১১০ টাকা, চিনি ৫২ থেকে ৫৫ টাকা, বুট ৮৫ টাকা। দাম বাড়ার কথা বিক্রেতারা অকপটে স্বীকার করলেও এর দায় চাপাচ্ছেন পণ্যের মজুদদার কিংবা মিল মালিকদের ওপর।

এসব পণ্যের পাশাপাশি মুরগী, গরুর মাংসের দামও বাড়তির দিকে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মাসের বাজারে বাড়তি টাকা জোগারে ক্রেতারা হিমশিম খাচ্ছেন—উল্লেখ করে বলেন, এখন থেকেই সরকারের উচিত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এজন্য কঠোরভাবে বাজার তদারকির জন্য সরকারকে তাগিদ দিয়েছেন ক্রেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ