অর্থনীতি

বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিবেশ এখনো সন্তোষজনক নয়: ইইউ

ছবি নাই
ছবি নাই

বাণিজ্য-বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিবেশ এখনো সন্তোষজনক নয় বলে মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের-ইইউ।

এরজন্য কিছু ক্ষেত্রে আইনী প্রক্রিয়ায় জটিলতা তদারকি সংস্থার দুর্বলতাকে দায়ী করছে ইইউ।

রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ইইউ-বাংলাদেশ ৫ম বিসনেস ক্লাইমেট ডায়ালগ শীর্ষক সংলাপের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন ইইউয়ের বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেঞ্জিক তেরিংক।

তিনি আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা শুরুর ক্ষেত্রে আইনী সংস্কার প্রক্রিয়া এখনো জটিল।

আর বাণিজ্যমন্ত্রি টিপু মুনশি বলেন, ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করবে সরকার।

বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থবছরে ইইউ দেশগুলোতে ২১ দশমিক ৩ তিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয়, যা মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ।

কিন্তু ইইউভূক্ত দেশগুলোর যেসব কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের জন্যই ইইউ-বাংলাদেশ বিসনেস ক্লাইমেন্ট সংলাপের আয়োজন।

সকালে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ৫ম সংলাপে ইইউ রাষ্ট্রদূতও বলেন, এসব উদ্যোগে সমস্যা সমাধান হয় না।

বিনিয়োগ-ব্যবসার সন্তোষজনক পরিবেশ বাংলাদেশে এখনও সৃষ্টি হয়নি বলে জানান ইইউ রাষ্ট্রদূত।

বাংলাদেশ যেহেতু ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, তাই মানসম্মত বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত।

চট্টগ্রাম সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমান বন্দরের আরও উন্নত করার পরামর্শও দিয়েছেন তিনি।

আর বাণিজ্যমন্ত্রি টিপু মুনশি বলেন, ইইউ বাজারে বাংলাদেশ জিএসপি সুবিধা পাচ্ছে কিন্তু উন্নয়নশীল দেশে পরিণত হলে এ সুবিধা পাওয়া যাবে না। তাই এখন জিএসপি প্লাস সুবিধা পেতে চেষ্টা করবে সরকার।

মন্ত্রী আরো বলেন, বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে যেসব বাধা রয়েছে তা দূর করা হবে।

বাংলাদেশ-ইইউ ৫ম সংলাপে ৫টি কমিটি গঠন করে দেয়া হয়। এসব কমিটি সমস্যা সমাধানে সময় নির্ধারণ করে কাজ করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ