অর্থনীতি

অর্থমন্ত্রীর কথার পর বড় দরপতনের কবলে পুঁজিবাজার

অর্থমন্ত্রীর কথার পর বড় দরপতনের কবলে পুঁজিবাজার
অর্থমন্ত্রীর কথার পর বড় দরপতনের কবলে পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় দিন বড় দরপতনের মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ফিরেছে ২৭ মাস আগের অবস্থানে।

সোমবার ঢাকা বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ১৭৫ পয়েন্টে নেমেছে।

এর আগে সূচকের ঘরে এর চেয়ে কম পয়েন্ট নিয়ে দিন শেষ হয়েছিল ২০১৭ সালের ৮ জানুয়ারি। ওইদিন সূচক ছিল ৫ হাজার ১৫৮ দশমিক ৭০ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ১৮৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৬৯ পয়েন্ট হয়েছে।

সোমবার ঢাকার বাজারে লেনদেন নেমে এসেছে ২৯৮ কোটি ৬১ লাখ টাকায় যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৬৪ লাখ টাকা কম।

আর চট্টগ্রামের বাজারে লেনদেন আগের দিনের চেয়ে ২ কোটি ৭৮ লাখ টাকা কমে ১১ কোটি ৫৮ লাখ টাকায় নেমে এসেছে।

ডিএসইতে এদিন লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ২১৭টির কমেছে, অপরিবর্তিত ছিল ৪৪টির দর।

আর সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৪৭টির দর বেড়েছে, ১৫৭টির কমেছে, ২৯টির দর অপরিবর্তিত ছিল।

দীর্ঘদিন মন্দা দশার পর জাতীয় নির্বাচনের আগে ১৭ ডিসেম্বর থেকে দেশে পুঁজিবাজারের সূচক বাড়তে শুরু করে। ৩০ ডিসেম্বর ভোটের পর বাজার চাঙ্গাভাবে ফিরে আসে। ২৪ জানুয়ারি ডিএসইএক্স বেড়ে ৫৯৫০ পয়েন্ট হয়।

কিন্তু ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পর থেকেই বাজারে পতন শুরু হয়। তিন মাসে ঢাকার বাজারে সূচক কমেছে ৭১২ পয়েন্ট, যা ১৩ শতাংশের বেশি।

আর লেনদেনের পরিমাণ জানুয়ারির শেষে যেখানে ১ হাজার ৩০০ কোটি টাকায় উঠেছিল, এখন তা নেমে এসেছে এক চতুর্থাংশে।

গত ২২ এপ্রিলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দাবি করেন, পুঁজিবাজার ঠিকই আছে, যে ওঠানামা হচ্ছে সেটা স্বাভাবিক।

কিন্তু রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি স্বীকার করেন, দেশের পুঁজিবাজার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, ব্যাংক খাতের অবস্থাও নাজুক। পুঁজিবাজারটি এখন নিয়ন্ত্রণে নেই। তবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই সেটাও বলব না। পুঁজিবাজারের যেসব সমস্যা আছে তা চিহ্নিত করেছি। একে একে সবগুলি সমস্যার সমাধান করা হবে।

সরকার পুঁজিবাজার নিয়ে আন্তরিক জানিয়ে মন্ত্রী বলেন, সঙ্গত কারণেই পুঁজিবাজারের জন্য আগামী বাজেটে প্রণোদনা থাকবে। তবে কতটা থাকবে তা এই মুহূর্তে বলতে পারছি না। অবশ্যই পুঁজিবাজারকে শক্তিশালীভাবে চালানোর জন্য যা কিছু দরকার সেটাই করা হবে।

এদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে মতিঝিলে ডিএসই ভবনের সামনে ১২ দফা দাবিতে প্রতীক অনশনে বসে।

লেনদেনের পুরো সময় অনশন চলার পর বিনিয়োগকারীদের অনশন ভাঙ্গান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।

শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। সূত্র বিডি নিউজ ২৪.কম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ