অর্থনীতি

বাড়ার চার দিন পরই কমলো স্বর্ণের দর

বাড়ার চার দিন পরই কমলো স্বর্ণের দর
বাড়ার চার দিন পরই কমলো স্বর্ণের দর

বাড়ার চার দিন পরেই দেশি বাজারে স্বর্ণের দর কমলো। ভরি প্রতি এক হাজার টাকার মতো করে কমানো হয়েছে সব মানের স্বর্ণের দর। এতে ২২ ক্যারেট মানের স্বর্ণের দর ভরিতে ৫০ হাজার ১৫৫ টাকায় নেমে এসেছে। অর্থাৎ এ স্বর্ণ ভরি প্রতি চার দিন আগের দরে ফিরে গেল।

দ্বিতীয়বারের মতো ২৩ ক্যারেট মানের স্বর্ণের দর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই মানের স্বর্ণের দর ধরা হয়েছে ৬১ হাজার ৮১৯ টাকা। মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে।

সংসদে বাজেট প্রস্তাবের দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘোষণায় ভরি প্রতি স্বর্ণের দর এক হাজার টাকা বাড়ায় বাজুস। তখন দর বাড়ানোর বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল, স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বেড়ে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।

আর সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমে আসায় স্থানীয় বাজারেও প্রভাব পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশি বাজারে স্বর্ণের দর সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেট প্রস্তাবে স্বর্ণ আমদানিতে শুল্ক কমানোর কথা বলা হয়েছে। যাত্রী ও ব্যাগেজ বিধিমালার আওতায় বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানিতে ভরি প্রতি বিদ্যমান তিন হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়।

নতুন বিজ্ঞপ্তিতে ২১ ক্যারেট মানের স্বর্ণের দর নেমে এলো ৪৭ হাজার ৮২২ টাকায়। ১৮ ক্যারেটের ৪২ হাজার ৮০৬ টাকা। দীর্ঘ দিন পর সনাতনি স্বর্ণ এবং রুপার দরে পরির্তন আনা হয়েছে। সনাতনী স্বর্ণের দর কমে এখন ২৬ হাজার ৮২৭ টাকায় নির্ধারণ করা হয়। এতদিনের দর ছিল ২৭ হাজার ৫৮৫ টাকা। এ যাত্রায় রুপার দর ৯৩৩ টাকায় নামিয়ে আনা হলো। দীর্ঘদিন রুপা ভরি প্রতি এক হাজার ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ