অর্থনীতি

আরও বাড়ল স্বর্ণের দাম

আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম। এবার সব ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট মানের স্বর্ণ কিনতে এখন দিতে হবে ভরিপ্রতি ৫৪ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেট মানের স্বর্ণের দর দাঁড়ালো ৫২ হাজার ১৯৬ টাকা।

মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর করার কথা জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে গত চার সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তিন দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম।

এর আগে গত ২৪ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। ওইদিন থেকে প্রতিভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ৫৩ হাজার ২৬ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ৫১ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ৪৬ হাজার ১৪ টাকা ও সনাতনী স্বর্ণ ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেট মানের স্বর্ণের দর ধরা হয়েছে ৪৭ হাজার ১৮০ টাকা। এর আগের কয়েক দফায় সনাতনী স্বর্ণের দর ২৬ হাজার ৮২৭ টাকায় অপরিবর্তিত রাখা হলেও এবার বাড়ানো হয়েছে এক হাজার টাকা। তবে এবারও রূপার দর বাড়ানো হয়নি, বিক্রি হবে আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকায়।

দর বাড়ানোর কারণ হিসেবে সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত এক দশকের মধ্যে এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশি বুলিয়ন বাজারেও দর বেড়েছে। এ দুই কারণে সার্বিক বিবেচনায় দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ