অর্থনীতি

আবার বাড়ল স্বর্ণের দাম

আবার বাড়ল স্বর্ণের দাম
আবার বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম। এবার সব ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। এতে করে ২২ ক্যারেট মানের স্বর্ণ কিনতে এখন দিতে হবে ৫৬ হাজার ৮৬২ টাকা।

সোমবার থেকে বাজারে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বিবৃতিতে রোববার এ সিদ্ধান্তের কথা জানান।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে এবং সনাতনী স্বর্ণের দাম ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম বাড়লে কমেছে রুপার দাম। সোমবার থেকে ভরি প্রতি রুপা বিক্রি হবে হবে ৯৩৩ টাকায়।

জুয়েলার্স সমিতির বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার পর্যন্ত ভরি প্রতি ২২ ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হয় ৫৫ হাজার ৬৯৬ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হয় ৫৩ হাজার ৩৬৩ টাকা, ১৮ ক্যারেট মার্নের স্বর্ণ ৪৮ হাজার ৩৪৮ টাকা এবং সনাতনী স্বর্ণ বিক্রি হয় ২৭ হাজার ৯৯৪ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ