অর্থনীতি

খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

রাজধানীতে খোলাবাজারে ট্রাকে করে ৪৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর পাঁচটি স্থানে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে বলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন।

পর্যায়ক্রমে আরও বিভিন্ন স্থান থেকে ট্রাক সেল শুরু হবে বলে তিনি জানান।

টিসিবি জানিয়েছে, প্রতি ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। এক একটি ট্রাকে এক হাজার কেজি পেঁয়াজ রয়েছে।

গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের মূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয় সরকার।

প্রসঙ্গত ভারত পেঁয়াজের রফতানিমূল্য নির্ধারণ করে দেয়ায় দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। চার দিনের ব্যবধানে ঢাকাসহ সারা দেশে বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়েছে।

দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে এলসি মার্জিন, সুদের হার হ্রাস, বন্দরে দ্রুত খালাস এবং নির্বিঘ্নে পরিবহন নিশ্চিত করতে সরকারের তরফ থেকে উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ